admin
প্রকাশিত: 11:41 AM, April 2, 2026
স্টাফ রিপোর্টার:
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের স্বাবলম্বী করতে দেশব্যাপী ব্যাপকভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “সরকারের নির্বাচনী ইশতিহারে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা আজ দেশজুড়ে এই ফ্রিল্যান্সিং কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে যুবসমাজ ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাবে।”
সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের আয়ের পথ প্রশস্ত করাই সরকারের মূল লক্ষ্য। অন্যদিকে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, প্রশিক্ষণার্থীদের জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হয়েছে, যেখানে তাদের আয় ও অগ্রগতির নিয়মিত হিসাব রাখা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদে মোট ৩৭৩ কোটি ৭৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ থেকে শুরু হওয়া ষষ্ঠ ব্যাচে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস তরুণদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ব্যাচের জন্য নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য, এই ব্যাচে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৯৭ হাজার ২২৯ জন।
প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত ৫টি পর্যায়ে মোট ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ (৮,৬৪০ জন) ইতোমধ্যে দেশি-বিদেশি মার্কেটপ্লেসে কাজ শুরু করেছেন। তাদের সম্মিলিত উপার্জনের পরিমাণ প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ৬৪৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ টাকারও বেশি।
৩ মাস মেয়াদি এই কোর্সে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। পাঠ্যসূচিতে রয়েছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন। ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং। বেসিক ইংলিশ ও সফট স্কিল। স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং।
প্রশিক্ষণার্থীদের জন্য যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। সফলভাবে কোর্স শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে এবং কর্মসংস্থানে সহায়তার জন্য প্রতি জেলায় মেন্টরিং ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট