admin

প্রকাশিত: 1:01 PM, December 2, 2025

গোয়াইনঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

গোয়াইনঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

এ কে আজাদ, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদে গোয়াইনঘাট উপজেলা তাঁতিদলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও উদ্বেগঘন পরিবেশ বিরাজ করে। তারা দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার নানা দৃষ্টান্ত স্মরণ করেন।

দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম ও হাফিজ মাওলানা আব্দুল খালিক। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের মানুষের কাছে আশার বাতিঘর। তাঁর প্রতিটি অধ্যায়ে ধৈর্য, সহনশীলতা ও দেশপ্রেমের প্রতিফলন দেখা যায়। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থতা ও শক্তি দান করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতিদলের আহবায়ক লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আব্দুল মান্নান, সহ-যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, সমির উদ্দিন, কামরুল হাছান, জাকারিয়া ইকবাল, শহীদ আহমদ মনি, ডা. সালেহ আহমদ, সিরাজ উদ্দিন, সরফ উদ্দিন, আমিন উদ্দিন, মনসুর আহমেদ, রইছ উদ্দিন লেসু মেম্বার, দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, খলিলুর রহমান, ইমরান আহমদ ইমু, জসিম উদ্দিন, শামীম আহমদ, জমির উদ্দিন, সালমান আহমদ, ইলিয়াস, তাজ উদ্দিন, বিলাল উদ্দিন, বিলাল আহমদ, মিলন শাহিদ আহমদ, ইমরান আহমদ, আসরাফ, আবুল হাসনাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরো মসজিদজুড়ে একসুরে নেতাকর্মীদের প্রার্থনা যেন একটি অভিন্ন উচ্চারণে প্রতিধ্বনিত হয়—“আল্লাহ, দেশনেত্রীকে সুস্থ করে দিন; তাঁর জন্য আমাদের দোয়া থামবে না।”

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।