admin

প্রকাশিত: 2:12 PM, April 4, 2026

জামায়াত দায়িত্বশীলদেরকে দেশ-জাতির অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে: মাওলানা হাবিবুর রহমান

জামায়াত দায়িত্বশীলদেরকে দেশ-জাতির অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। আগামীতেও যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াতের দায়িত্বশীলদেরকে দেশ-জাতির জন্য অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ইতিহাস স্বাক্ষী আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র হয়েছে। জুলুম-নিপীড়ন চালানো হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে আমরা নীতি আদর্শের প্রতি আজো অবিচল রয়েছি। বরং জালিমরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদেশে জালিম ও ফ্যাসিবাদীদের সব সময় করুন পরিনতি বরন করতে হয়েছে। আবার কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরকেও পেছনের ইতিহাসের দিকেই ফিরে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থি সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক ছাত্র-জনতা আজো ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি গতকাল শুক্রবার সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত ইউনিট সভাপতি-সেক্রেটারী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে কোতোয়ালি থানা পূর্বের আওতাধীন সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারীগণ অংশ নেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা জামায়াত নেতা মু. এখলাসুর রহমান, আব্দুশ শহিদ জোয়ার্দার, ইলিয়াস আলী তালুকদার, এডভোকেট জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, ওয়ার্ড দায়িত্বশীল মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মোতালেব, আব্দুল মুকিত জাকারিয়া, আব্দুল ওয়াহিদ ও শাহীন উদ্দিন প্রমূখ।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প