admin
প্রকাশিত: 3:41 PM, April 4, 2026
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’। কমল সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলা সফল করার লক্ষ্যে স্থানীয় লেখক ও সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে সভায় বক্তারা মেলার গুরুত্ব ও গুণগত মান বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সাজন আহমদ সাজু বলেন, “সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লেখক ও সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই এই আয়োজনকে সার্থকতা দান করবে।”
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মুহিত চৌধুরী, সাংবাদিক এমজেএইচ জামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, কবি নিশাত ফাতেমা প্রমুখ। বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে এই মেলা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ এপ্রিল রোববার বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলার প্রতিদিনের বিশেষ কর্মসূচীগুলো হলো: ৬ এপ্রিল (সোমবার): সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ৭ এপ্রিল (মঙ্গলবার): বৃক্ষরোপণ কর্মসূচী। ৮ এপ্রিল (বুধবার): রচনা প্রতিযোগিতা। ৯ এপ্রিল (বৃহস্পতিবার): আবৃত্তি প্রতিযোগিতা। ১০ এপ্রিল (শুক্রবার): চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১১ এপ্রিল (শনিবার): ব্লাড ক্যাম্পেইন। ১২ এপ্রিল (রবিবার): ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। ১৪ এপ্রিল (মঙ্গলবার): বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ১৫ এপ্রিল (বুধবার): সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সিলেটের সাহিত্যমনা ব্যক্তিবর্গ ও সাধারণ পাঠকদের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ