admin

প্রকাশিত: 3:44 PM, April 4, 2026

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি’র সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি’র সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার দুপুরে সিলেট নগরীর কাজির বাজার তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেট অঞ্চল ও বিভাগের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, সেবা, অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান, পুনর্বাসন, এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়ের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

মন্ত্রী প্রতিবন্ধী মানুষের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপিকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শনের দাওয়াত দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, বাপ্পী আহমদ, সদস্য ববি বেগম, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রাহিমা জান্নাত তালুকদার, রিয়াদ তালুকদার প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ