admin

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সংখ্যালঘুদের অধিকার আদায়ে ঐক্য পরিষদ আপসহীন: এডভোকেট বিজয় কৃষ্ণ

সংখ্যালঘুদের অধিকার আদায়ে ঐক্য পরিষদ আপসহীন: এডভোকেট বিজয় কৃষ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার এক বর্ধিত সভা গত ৩ এপ্রিল শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ ব্রাহ্মমন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন থামছে না।

জেলা ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাশের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে ৮ দফা দাবি বাস্তবায়নে রাজপথে আন্দোলন করে আসছে। নির্বাচন-পরবর্তী সময় থেকে আজ অবধি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্মান্তরিত করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। বিচার প্রক্রিয়ায় অবহেলাই অপরাধীদের উৎসাহিত করছে।” তিনি বর্তমান সরকারের কাছে অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুপিকা শ্যাম পুরকায়স্থ, জেলা শাখার সম্মানিত সদস্য কল্যাণ ব্রত চৌধুরী, বিভাকর দেশমুখ্য, সুভাষ পাল ছানা, অরবিন্দু বর্মন ও শৈলেন কর।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সলিল দাস, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, উত্তম ঘোষ, হারাধন দেব প্রভাষ, চিত্রশিল্পী বানু লাল দাস, সুমন্ত গুপ্ত ও রজত চক্রবর্তী। উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সত্যেন্দ্র কুমার দেব (ওসমানীনগর), কাজল কান্তি দাস (গোলাপগঞ্জ), শংকর দাস শঙ্কু (বিশ্বনাথ), ডাঃ পবিত্র কুমার বণিক (বালাগঞ্জ), শংকর ধর (বিশ্বনাথ), সিতেন দাস (জকিগঞ্জ), রঞ্জিত কুমার চন্দ্র সন্তোষ (গোয়াইনঘাট), সুবীর চন্দ্র দাস (কানাইঘাট), রঞ্জিত বিশ্বাস, রিঙ্কু চক্রবর্তী এবং বিয়ানীবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন দে ও জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল প্রান্ত প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী জুন ২০২৬-এর প্রথম সপ্তাহে সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।