admin
প্রকাশিত: 4:23 PM, April 4, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। প্রায় সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির পাশাপাশি মুরগির বাজারও গত সপ্তাহের মতোই চড়া। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম।
গতকাল শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সবজির বাজারে উত্তাপবাজারে গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে বাজারে বরবটি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং পটল ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে সাজনা ও কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা এবং ঢেঁড়স ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।তবে শীতকালীন কিছু সবজি এখনো বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে টমেটো ৩০ থেকে ৫০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে।চড়া দামে মুরগি ও মাংসমুরগির বাজারে উত্তাপ কমছেই না। বাজারে প্রতি কেজি সোনালি কক ৩৯০ থেকে ৪০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি, যা কেজিপ্রতি ৭৪০ টাকা। মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে স্থির রয়েছে।
মাছ ও ডিমের দরদামমাছের বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা এবং দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১১০ থেকে ১২০ টাকা এবং হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে।অপরিবর্তিত আলু ও পেঁয়াজক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো আলু ও পেঁয়াজের দাম বাড়েনি। প্রতি কেজি আলু ২৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি বরবটি ৮০ টাকা, বেগুন ৬০ – ৮০ টাকা, কাঁচামরিচ১০০ – ১২০ টাকা, ব্রয়লার মুরগি ১৮৫ টাকা, গরুর মাংস ৮০০ টাকা, আলু ২৫ টাকা, ইলিশ (৫০০ গ্রাম) ১৮০০ – ২০০০ টাকা লাল ডিম (ডজন) ১১০ – ১২০ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচের প্রভাবে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার