admin
প্রকাশিত: 1:39 PM, April 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালনা করা হবে তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে। পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।
গতকাল শনিবার সিলেট মহানগরীর ইলিয়াছ কিডস্ একাডেমি আয়োজিত ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “প্রধানমন্ত্রী আজ আমাদের শিক্ষা ব্যবস্থার চলমান গতি অব্যাহত রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তাই ভেবেচিন্তেই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান রাব্বির সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ইলিয়াস মিয়া, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সহ-সভাপতি এনাম আহমেদ ইমাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বুলবুল আহমদ, মুরদাপুর বাজার কমিটির সেক্রেটারি সিব্বির আহমদ এবং ৩১ নং ওয়ার্ড সচিব ডালিম হুসেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।