admin

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

শতবর্ষী জরাজীর্ণ লাইনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন: ঢাকা-সিলেট রেলপথ এখন যাত্রীদের ‘গলার কাঁটা’

শতবর্ষী জরাজীর্ণ লাইনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন: ঢাকা-সিলেট রেলপথ এখন যাত্রীদের ‘গলার কাঁটা’

স্টাফ রিপোর্টার:

সিলেট-আখাউড়া রেলপথে যাতায়াত এখন সাধারণ যাত্রীদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই রেলপথের বয়স শত বছর ছাড়িয়ে গেলেও আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। জরাজীর্ণ ট্র্যাক, নড়বড়ে সেতু আর লক্কড়-ঝক্কড় ইঞ্জিন দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ট্রেন। ফলে এই রুটে ট্রেন লাইনচ্যুতি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিগত সরকারগুলোর নানা প্রতিশ্রুতি সত্ত্বেও ঢাকা-সিলেট রেলপথের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত প্রায় ১৮০ কিলোমিটার সেকশনে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াইশ’ রেলসেতু রয়েছে। এর মধ্যে ১৩টি সেতুকে ‘মহাঝুঁকিপূর্ণ’ বা ‘ডেড স্টপ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সেতুর ওপর দিয়ে ট্রেনকে মাত্র ৫ কিলোমিটার গতিতে চলাচল করতে হয়। এছাড়া আরও ১০০টি সেতু সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যেখানে গতিসীমা ৪০ কিলোমিটারে সীমাবদ্ধ।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সিলেট-আখাউড়া সেকশনে ছোট-বড় অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫টি বড় ধরনের লাইনচ্যুতি এবং ১২টি অপারেশনাল দুর্ঘটনা। সবশেষ গত বুধবার মাধবপুরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৮ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই রুটে চলাচলকারী ইঞ্জিনগুলো দীর্ঘদিনের পুরনো ও দুর্বল। যেখানে ট্রেনের স্বাভাবিক গতি থাকার কথা ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, সেখানে পাহাড়ি আঁকাবাঁকা পথ আর জরাজীর্ণ লাইনের কারণে ট্রেন চালাতে হচ্ছে ৪০-৫০ কিলোমিটার গতিতে। দুর্গম পাহাড়ি এলাকায় গতি কমে যাওয়ায় যাত্রীরা প্রায়ই নিরাপত্তা হীনতায় ভোগেন।

সিলেটের রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দীর্ঘ দিন ধরে সিলেট-আখাউড়া ডাবল লাইন ও ব্রডগেজ করার দাবি জানিয়ে আসছেন। খন্দকার আব্দুল মুক্তাদির (পাট, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী) নির্বাচনের সময় এই রেলপথের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরিফুল হক চৌধুরী (শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী) এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এই রুটের উন্নয়ন দ্রুত শুরুর আশ্বাস দিয়েছেন। তবে আশ্বাসের বাস্তবায়ন নিয়ে সন্দিহান স্থানীয়রা। আমেরিকান প্রবাসী সাংবাদিক খলকু কামালের মতে, “ডাবল লাইন না করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিগত সরকার এই বিষয়টি গুরুত্ব দেয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন হওয়ায় ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন দ্রুত পৌঁছালেও প্রকৃত ভোগান্তি শুরু হয় আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ১৮০ কিলোমিটারে। বিশেষ করে হবিগঞ্জের রশিদপুর থেকে সিলেটের মাইজগাঁও এবং কুলাউড়ার বরমচাল, শ্রীমঙ্গলের সাতগাঁও ও ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকাগুলো অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। সড়কপথের নির্মাণ কাজ শেষ না হওয়া এবং রেলপথের এই বেহাল দশা সিলেটে যাতায়াতকারী হাজার হাজার মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, লাইন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত