admin
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:- সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মনোনীত হওয়ায় ডৌডিক এলাকার প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী মো. তোফায়েল আহমেদকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মো. তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. তোফায়েল আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কোনো জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও দক্ষতায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য মোহাম্মদ তোফায়েল আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য সোহেল আহমদ ও আব্দুল মান্নান, সাবেক সদস্য মনসুর আহমদ কয়েস, শিক্ষানুরাগী হাজী মাহমুদ আলী এবং সমাজসেবী শিব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন। এছাড়া প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, শামীম মোহাম্মদ, শুয়েব আহমদ, আলী আহমদ ও সুলতান আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফয়েজ আহমদ।
বক্তারা বলেন, প্রবাসীদের সহযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজীবন দাতা সদস্য হিসেবে তোফায়েল আহমেদের অন্তর্ভুক্তি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তোফায়েল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা