admin

প্রকাশিত: 6:08 AM, April 7, 2026

খেলাধুলাই পারে যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে : মাহবুবুল হক চৌধুরী

খেলাধুলাই পারে যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে : মাহবুবুল হক চৌধুরী

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার গনিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘পিল্লাকান্দি ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৪’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত রবিবার জাগরণ স্পোর্টিং ক্লাব শরীফগঞ্জের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, “তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়।” তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নাছির উদ্দিন (নছির)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক

আব্দুল্লাহ আল মামুন (সামন), সিলেট জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান, যুব রেড ক্রিসেন্ট সিলেটের ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, যুব রেড ক্রিসেন্ট সিলেটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, ইউপি সদস্য আবুল কালাম কালু, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম. ইসহাক আহমদ।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীবৃন্দ ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজক সংগঠন জাগরণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের ক্রীড়ামুখী করতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার