admin
প্রকাশিত: 3:20 PM, April 8, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বটেরতল এলাকায় এক বালু-পাথর ব্যবসায়ীর বাসায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নারী-শিশুদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে বটেরতলস্থ ১২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ৭-৮টি মোটরসাইকেলে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী মাহমুদের বাসায় চড়াও হয়। তারা বাসার প্রধান ফটক (মেইনগেট) ভাঙচুর করে এবং ভেতরে থাকা নারী ও শিশুদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয় এবং অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বাসার মালিক ব্যবসায়ী মাহমুদ জানান, বালু-পাথর ব্যবসার সূত্রে ছাতকের ব্যবসায়ী বুলবুল হাজীর সাথে তার পাওনা-দেনা সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিষয়টির রফাদফা করতে জামান নামে এক ব্যক্তি তাকে নিয়মিত ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেলে জামান তাকে দেখা করতে বলে এবং না করলে তুলে নেওয়ার হুমকি দেয়।
মাহমুদ আরও বলেন, “প্রাণভয়ে আমি শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম। ঠিক সেই সময়েই খবর পাই একদল সন্ত্রাসী আমার বাসায় হামলা করেছে। তারা গেট ভেঙে পরিবারের সদস্যদের গালিগালাজ করেছে এবং আমার শিশু সন্তানকে ভয় দেখিয়েছে। বাসায় ফিরে দেখি পরিবারের সবাই আতঙ্কে কান্নাকাটি করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ব্যবসায়ী মাহমুদ দাবি করেছেন, বাসার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তার অভিযোগ বৃহত্তর শিবগঞ্জ এলাকার চিহ্নিত ছিনতাইকারী বেটি সাজু, লামাপাড়ার লাউটা কামরান, বিহারী জামাল ও দীপক রায়ের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, “পাওনা-দেনা নিয়ে বিরোধ থাকলে সেটি আইন-আদালত দেখবে। কিন্তু এভাবে অস্ত্রশস্ত্র নিয়ে নারী ও শিশুদের ওপর হামলা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী ও তাদের গডফাদারদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই জানান, “আমরা ঘটনাস্থলে এসে বাসার গেট ভাঙা পেয়েছি। সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক