admin
প্রকাশিত: 4:36 PM, April 8, 2026
স্টাফ রিপোর্টার:
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যা চেষ্টা মামলায় আজ মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে আসামিরা হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি প্রদান করেন। আদালত আসামিদের বক্তব্য রেকর্ড শেষে আগামী ২১ এপ্রিল মামলার যুক্তিতর্কের (আর্গুমেন্ট) তারিখ নির্ধারণ করেছেন।
শুনানিকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ও হুইপ জি কে গউছ আদালতে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তারা আদালতকে বলেন, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে হয়রানি ও সাংগঠনিকভাবে দুর্বল করার লক্ষ্যেই তাদের এই মামলায় জড়ানো হয়েছে বলে তারা দাবি করেন এবং মামলা থেকে অব্যাহতির প্রার্থনা জানান।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা আমাদের জবানবন্দি দিয়েছি। ন্যায়বিচার হলে আমরা অবশ্যই নির্দোষ প্রমাণিত হবো।”
অন্যদিকে, হুইপ জি কে গউছ বলেন, “জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামি করা হয়েছিল। আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
মামলার নথি ও আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দুপুরে সুনামগঞ্জের দিরাই বাজারে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তৎকালীন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। সে সময় সভা লক্ষ্য করে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন গুরুতর আহত হন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত।
ঘটনার পর দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় মোট ১২৩ জন সাক্ষী রয়েছেন।
আজকের হাজিরা উপলক্ষে সকাল থেকেই সিলেট আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মন্ত্রী ও সংসদ সদস্যরা বিমানযোগে সিলেট এসে সরাসরি আদালতে উপস্থিত হন। তাদের আগমনে আদালত চত্বরে বিপুল সংখ্যক আইনজীবী ও দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন, জেলা পিপি আশিক উদ্দিন ও মহানগর পিপি বদরুল আলম চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এটিএম ফয়েজসহ প্রবীণ আইনজীবীরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।