admin

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

কী ঘটেছিল ইলিয়াস ও তাঁর তিন সঙ্গীর ভাগ্যে?

কী ঘটেছিল ইলিয়াস ও তাঁর তিন সঙ্গীর ভাগ্যে?

স্টাফ রিপোর্টার:

সিলেট বিএনপির জন্য ২০১২ সালের এপ্রিল মাস যেন এসেছিল এক ‘অশনি সংকেত’ হয়ে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নিখোঁজ হয়েছিলেন সিলেট বিএনপির চার প্রাণপুরুষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার খবরে তাঁদের পরিবারগুলো বুক বাঁধলেও, ১৪ বছর পর এখনো অপেক্ষার প্রহর কাটছে না নিখোঁজদের স্বজনদের।

ঘটনার সূত্রপাত যেভাবে ২০১২ সালের ২২ মার্চ সিলেট নগরের উপশহরে ছাত্রদল নেতা মাহমুদ হোসেন শওকত খুনের পর মামলার আসামি হিসেবে আত্মগোপনে যান জেলা ছাত্রদলের তৎকালীন সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তাঁর বন্ধু জুনেদ আহমদ। ৩ এপ্রিল ঢাকার উত্তরা এলাকা থেকে সাদাপোশাকে তাঁদের তুলে নেওয়া হয়। প্রিয় অনুসারীদের নিখোঁজের প্রতিবাদে ৮ এপ্রিল সিলেটে সংবাদ সম্মেলন করে সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। কিন্তু সেই প্রতিবাদের ৯ দিনের মাথায়, ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন স্বয়ং ইলিয়াস আলী।

ইলিয়াস আলীর পরিণতি ও গুম কমিশনের তদন্ত শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুম করার পর ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে—এমন তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া কয়েকজন কর্মকর্তা। তবে ছাত্রদল নেতা দিনার, জুনেদ ও গাড়িচালক আনসারের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পরিবার ও দলের ভাষ্য নিখোঁজ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না বলেন, “ভেবেছিলাম সরকার পরিবর্তন হলে ভাইকে ফিরে পাব। গুম হওয়া অনেকে ফিরলেও আমাদের ভাইয়ের কোনো খবর নেই। গুম কমিশন তথ্য নিলেও এখনো সন্ধান দিতে পারেনি। যেহেতু খারাপ খবর কেউ দেয়নি, আমরা এখনো আল্লাহর ওপর ভরসা করে আশায় আছি।”

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার এদের গুম করে রেখেছিল। আমরা দীর্ঘ ১৪ বছর ধরে তাঁদের সন্ধানে আন্দোলন করছি এবং এখনো তাঁদের ফেরার ব্যাপারে আশাবাদী।”

অগ্নিগর্ভ সিলেটের স্মৃতি ইলিয়াস আলী নিখোঁজের পর সে সময় সিলেট রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তাঁর জন্মস্থান বিশ্বনাথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পাঁচজন। দীর্ঘ ১৪ বছর ধরে রাজপথের সেই আন্দোলন আর কান্নার শব্দ আজও থামেনি নিখোঁজদের পরিবারে। ৫ আগস্টের পর ‘আয়নাঘর’ থেকে বেশ কয়েকজন মুক্তি পেলেও সিলেটের এই চারজনের হদিস না মেলায় জনমনে প্রশ্ন উঠেছে তবে কী ‘গুরু’ ইলিয়াস আলীর ভাগ্যই বরণ করতে হয়েছে তাঁর তিন শিষ্যকে?

অপেক্ষা আর অনিশ্চয়তার দোলাচলে এখনো কাটছে নিখোঁজ পরিবারগুলোর দিনরাত। সরকার ও গুম কমিশনের তৎপরতাই এখন তাঁদের শেষ ভরসা।


সর্বশেষ সংবাদ

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,