admin
প্রকাশিত: 10:20 AM, April 14, 2026
মো. নুরুল ইসলাম:
সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে নতুন বছরের সূর্য। শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। অশুভ শক্তির বিনাশ আর কল্যাণময় আগামীর প্রত্যাশায় সারা দেশের ন্যায় সিলেটেও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে।
গতকাল চৈত্র সংক্রান্তি ও ঐতিহ্যবাহী হালখাতা আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে ১৪৩২ বঙ্গাব্দকে। আজ ভোরের প্রথম আলোয় নতুন সম্ভাবনার হাতছানি নিয়ে যাত্রা শুরু করেছে নববর্ষ। এই মাহেন্দ্রক্ষণে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সিলেটের প্রধান আয়োজন বরাবরের মতোই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং এমসি কলেজকে ঘিরে। বর্ণাঢ্য শোভাযাত্রায় এবার লোকজ ঐতিহ্যের পাঁচটি বিশেষ মোটিফ স্থান পেয়েছে: মোরগ: শক্তির প্রতীক, বেহালা: সৃজনের প্রতীক, পায়রা: শান্তির প্রতীক, হাতি: গৌরবের প্রতীক, ঘোড়া: গতিময়তার প্রতীক।
বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বাঘ, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রায় যোগ করবে অনন্য মাত্রা। এছাড়া ৩৫ জন যন্ত্রশিল্পীর বাদ্য এবং ২০০ জন শিক্ষার্থীর জাতীয় পতাকা বহনের দৃশ্য এক গৌরবোজ্জ্বল পরিবেশ তৈরি করবে।
নগরীতে ‘শান্তি, মানবতা ও সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে রমনার বটমূলে ভোরের গান গেয়ে বছর শুরু করেছে ছায়ানট। অন্যদিকে, উদীচী তোপখানা রোডে ‘বৈশাখের রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ’ স্লোগান নিয়ে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে দিনভর অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় শিল্পকলা ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন দেশব্যাপী কর্মসূচি পালন করছে। সিলেট সিটি কর্পোরেশনও (সিসিক) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
পহেলা বৈশাখের আনন্দ নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও র্যাব পুরো শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। প্রতিটি মোড়ে ও জনসমাগমস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
নতুন বছরের এই উৎসব যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার জয়গান গায় এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার