admin
প্রকাশিত: 10:20 AM, April 15, 2026
জকিগঞ্জ (সিলেট) প্রতিদিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুফিয়ান আহমদ (২৪) বাদী হয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। মামলা নং-০৫।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের বাসিন্দা সুফিয়ান আহমদের সঙ্গে একই গ্রামের আব্দুল গফফার খান মবু (৩০) ও আব্দুস ছোবহান খান (৪৫)-এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সাম্প্রতিক এই সহিংস ঘটনার সূত্রপাত।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে তিনি তার বাড়ির উত্তর পাশে নিজস্ব জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে ঘিরে ফেলেন।
অভিযোগে বলা হয়, আব্দুস ছোবহান খানের নির্দেশে আব্দুল গফফার খান মবু হাতে থাকা লোহার রড দিয়ে সুফিয়ানের মাথা লক্ষ্য করে আঘাত করেন। তবে আত্মরক্ষার্থে হাত তুললে আঘাতটি তার বাম হাতের কবজিতে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। এরপরও তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার একপর্যায়ে আব্দুস ছোবহান খান তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন সুফিয়ান আহমদ। এ সময় তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সুফিয়ান আহমদকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ঘটনার পরও তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের মতে, এলাকায় জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।
ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন
আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও
স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর