admin

প্রকাশিত: 10:31 AM, April 17, 2026

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করছে বিএনপি। এর অংশ হিসেবে সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার আগামী আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহী বিপুল সংখ্যক নেত্রী ইতোমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের যোগ্যতা ও দলের প্রতি অবদান মূল্যায়নে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে আনুষ্ঠানিক সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে দলের মনোনয়ন বোর্ড।

রিজভী আরও জানান, শুক্রবার বেলা তিনটা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন অর্থাৎ শনিবার (১৮ এপ্রিল) একই সময়ে সিলেটসহ চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে প্রয়োজনীয় নথিপত্রসহ নয়াপল্টন কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নারী নেত্রী এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহীন আলম: শ্রম ও কর্মসংস্থান

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানা এলাকার ভাগারপাড় গ্রামে এক কিশোরকে নিজ বাড়িতে ঢুকে বালিশ চাপা দিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে গতকাল