admin
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা মঞ্চে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহŸান জানান।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু এর সভাপতিত্ব এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল,
দৈনিক কাজির বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহা।
এদিকে, বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী এবং অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলায় প্রতিদিনই ছিল সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন, যা পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম