admin

প্রকাশিত: 6:33 AM, April 18, 2026

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরে অনুষ্ঠিত মণিপুরীদের ঐতিহ্যবাহী লিকন খেলার শুভ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মণিপুরী স¤প্রদায় আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে। মণিপুরীদের ঐতিহ্য, সৌম্য আচরণ ও সৃজনশীলতার জন্য বিশেষভাবে প্রশংসিত। তাদের জীবনধারায় এক ধরনের শান্ত সৌন্দর্য ও পরিমিতি দেখা যায়Ñ কথাবার্তা, আচরণ, এমনকি পোশাকেও থাকে রুচিশীলতার ছাপ। মণিপুরী নারীদের হাতে বোনা শাড়ি, বিশেষ করে সূ² নকশার কাজ, সত্যিই দৃষ্টিনন্দন এবং বাংলাদেশের হস্তশিল্পের গর্ব। তাদের উৎসব-অনুষ্ঠান, সংগীত ও ঐতিহ্যবাহী রীতিনীতি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও অর্থবহ। তারা নিজেদের সংস্কৃতিকে যতœ করে ধরে রেখেছে, যা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জণ সেন বাপ্পু, ওসমানী মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরের সভাপতি সুরজিৎ সিংহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুুদ, দেশের এক নম্বর শাটলার, ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ গগন, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মোহন, সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান।

‘শিবগঞ্জ নুপী লুপ’-এর আহবায়ক মিনতি দেবীর সভাপতিত্বে ও সত্য সিংহের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের আলোচনায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক-সংগঠক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার প্রশান্ত কুমার সিংহ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল-উত্তরীয় দিয়ে বরণ করেন ‘শিবগঞ্জ নুপী লুপ’-এর সদস্য লৈমাতন দেবী, বাসনা দেবী, মিত্রামনি দেবী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী অসেম ধর্মজিৎ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, প্রদীপ সিংহ, মণিপুরী যুব সমিতির সভাপতি নিহার সিংহ ও সাধারণ সম্পাদক ওয়াই লাড়–, মহানগর যুবদলের সহসভাপতি অসীম কুমার সিংহ বাবলু, বিশিষ্ট কবি-লেখক শেরাম নিরঞ্জন, বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সমাজসেবী মিন্টু সিংহ, মাইবম রাসেল, বাবলু সিংহ প্রমুখ। সিলেটের সুনামধন্য মাহা ফ্যাশন হাউজের পক্ষ থেকে উক্ত টুর্নামে›ন্টের আয়োজক কমিটিকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর