admin
প্রকাশিত: 6:47 AM, April 18, 2026
স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বইছে নির্বাচনী হাওয়া। সারা দেশের মতো এই উপজেলাতেও সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। তবে স্থানীয় রাজনীতিতে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। কেবল একজন সজ্জন ব্যক্তি হিসেবেই নয়, লোকমান আহমদ রাজনৈতিকভাবেও তৃণমূল থেকে উঠে আসা এক লড়াকু নেতা। তার দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সিলেট জেলা বিএনপির বর্তমান প্রচার সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাহিত্য-প্রকাশনা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই একনিষ্ঠ সৈনিক দলের কঠিন সময়েও সাংগঠনিক কাঠামো চাঙা রাখতে যে ভ‚মিকা রেখেছেন, তা স্থানীয় নেতাকর্মীদের কাছে অত্যন্ত প্রশংসিত। দক্ষিণ সুরমার সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মতে। তিনি শুধু রাজপথের রাজনীতিতেই সক্রিয় নন, বরং এলাকার সামাজিক, ধর্মীয় ও শিক্ষা খাতের উন্নয়নেও তার দীর্ঘদিনের অবদান রয়েছে। তৃণমূলের প্রতি মমত্ববোধ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গুণটি তাকে সাধারণ মানুষের কাছে ব্যতিক্রম ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
এলাকার তরুণ ও প্রবীণ ভোটারদের প্রত্যাশা, লোকমান আহমদ যদি দক্ষিণ সুরমা উপজেলার হাল ধরেন, তবে তিনি জনপ্রতিনিধির চেয়ারকে ব্যবসার মাধ্যম হিসেবে না দেখে জনসেবার পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন।
একজন তৃণমূল কর্মী জানান, “লোকমান আহমদ রাজপথের পরীক্ষিত নেতা। তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তিনি জনপ্রতিনিধি হলে দক্ষিণ সুরমায় উন্নয়নের পাশাপাশি ইনসাফ কায়েম হবে।”
সমর্থকরা মনে করছেন, লোকমান আহমদ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করলে দক্ষিণ সুরমার তৃণমূলের প্রতিটি স্তর তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এই ক্রমবর্ধমান সমর্থন ও জোরালো আহŸান স্থানীয় রাজনীতিতে নতুন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এলাকার উন্নয়ন ও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে সাধারণ মানুষ এখন তার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও