admin

প্রকাশিত: 9:07 AM, April 19, 2026

উপশহরে টেন্ডারের বাইরে গাছ নিধন আটক ৪ অভিযুক্তকে রহস্যজনকভাবে ছেড়ে দিল পুলিশ

উপশহরে টেন্ডারের বাইরে গাছ নিধন আটক ৪ অভিযুক্তকে রহস্যজনকভাবে ছেড়ে দিল পুলিশ

সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে টেন্ডারের শর্ত ভঙ্গ করে এবং নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ৩৫-৪০ বছর বয়সী বিশাল একটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, রহস্যজনকভাবে ঘণ্টাখানেক সময়ের মধ্যেই তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার ভোর ৬টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর ই-বøক পয়েন্টে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ কাটা শুরু করেন কয়েকজন শ্রমিক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে জড়ো হয়ে বাধা দেন। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা জানান, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে টেন্ডারের মাধ্যমে কেনা গাছ তারা কাটছেন।

পরে সাইদুল ইসলাম রিপন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে দাবি করেন, তার ভাই শাহিন আহমদ সিসিক থেকে এই গাছ কিনেছেন এবং প্রকৌশলী বেলাল আহমদ তাদের গাছ দেখিয়ে দিয়েছেন।

অভিযুক্তরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিসিকের একটি কার্যাদেশের কপি (স্মারক নং

৪৬.০৭.০০০০.০১৮.৯৯.০৬৬.২৫.২৮৩) দেখান। সেখানে দেখা যায়, ২১নং ওয়ার্ডের টিলাগড় পয়েন্টে ১টি এবং শিবগঞ্জ পয়েন্ট থেকে উপশহর পর্যন্ত ১৩টি গাছ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যে ইউক্যালিপটাস গাছটি কাটা হচ্ছিল, সেটি ই-বøকের অন্তর্ভুক্ত এবং কোনোভাবেই টেন্ডারের তালিকায় ছিল না।

কার্যাদেশের ৩নং শর্ত অনুযায়ী, গাছ কাটার সময় সিসিক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতিতে গাছ কাটতে হবে। কিন্তু এই শর্তের তোয়াক্কা না করেই গাছটি কাটা হচ্ছিল।

সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোঃ বেলাল আহমদ মোবাইল ফোনে জানান, তিনি কেবল টিলাগড় ও শিবগঞ্জ এলাকার নির্ধারিত গাছগুলো কাটার জন্য সরেজমিনে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেন, “উপশহরে কোনো গাছ টেন্ডার হয়নি এবং আমি দেখিয়েও দেইনি। তারা নিজ ইচ্ছায় এবং দায়িত্বে গাছটি কাটিয়েছে।”

অন্যদিকে, বিভাগীয় বন কর্মকর্তা জানান, অবৈধভাবে সরকারি গাছ কাটার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। যেহেতু পুলিশ অভিযুক্তদের নিয়ে গেছে, তাই পুলিশই আইনি ব্যবস্থা নেবে।

অভিযুক্ত সাইদুল ইসলাম রিপন প্রথমে দায় এড়িয়ে জনৈক স’মিল ব্যবসায়ীর ওপর দোষ চাপালেও, পরে ফোনে শ্রমিকদের দিকনির্দেশনা দিতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েন। উত্তেজিত জনতা রিপনসহ ৪ জনকে আটক করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফরের হাতে তুলে দেন।

পুলিশ তাদের থানায় সোপর্দ করার আশ্বাস দিলেও ঘন্টাখানেক পরে ফাড়ি থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়। ইনচার্জ জাফর জানান, কেউ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছেন না এবং টেন্ডার গ্রহীতা শাহিন আহমদ ফাঁড়িতে এসে ভুল স্বীকার করেছেন এবং আগামীকাল সিসিক-এ জরিমানা দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার সময় উপস্থিত ছিলেন উপশহর কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন রুবেল, এডভোকেট আবু জাফর তারেক, ওজি মোঃ কাওছার, সৈয়দ মাজহারুল ইসলাম, আলমগীর আলম রুমন ও জাকির হোসেন সহ স্থানীয় লোকজন।

তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বলেন, “প্রকাশ্যে দিনের আলোয় সরকারি সম্পদ লুট করা এবং টেন্ডারের শর্ত ভেঙে গাছ কাটা একটি গুরুতর অপরাধ। জনতা অভিযুক্তদের ধরিয়ে দেওয়ার পরও পুলিশ কেবল মৌখিক আশ্বাসের ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এই পরিবেশ বিধ্বংসী কর্মকাÐের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকৌশলী বেলাল আহমদ জানিয়েছেন, জরিমানা আদায়ের বিষয়ে তিনি আগামীকাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। তবে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও