admin
প্রকাশিত: 1:30 PM, April 20, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইতোমধ্যেই একটি আধ্যাত্মিক ও পর্যটন নগর হিসেবে পরিচিতি লাভ করেছে। এবার সিলেটকে সত্যিকার অর্থেই একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলব। গতকাল রবিবার রাতে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেট সমিতি ও বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নগরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার নিয়েই আমি দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব নেওয়ার পর থেকেই এ লক্ষ্যে কাজ শুরু করেছি এবং নগরবাসীর ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি অচিরেই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।
সিসিকের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন স্বাগত বক্তব্য দেন। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সিটি কর্পোরেশন একা কোনোভাবেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে পারবে না। এ জন্য ব্যবসায়ীসহ নগরের প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আসুন, সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলি।”
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিচ্ছন্ন নগর গড়তে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, সিলেট নগরের তালিকাভুক্ত ৩০১টি মার্কেটের মধ্যে বর্তমানে মাত্র ২৯টি মার্কেট থেকে সিসিক বর্জ্য ব্যবস্থাপনা ফি পাচ্ছে। শতভাগ মার্কেট থেকে ফি আদায়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে ব্যবসায়ীরা সব মার্কেট থেকে বর্জ্য ব্যবস্থাপনা ফি পরিশোধ নিশ্চিত করার আশ্বাস দেন এবং ফি সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান। পাশাপাশি লোডশেডিং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবি জানান।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সম্মিলিত উদ্যোগে কাজ করলে সিলেটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরে পরিণত করা সম্ভব।
সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও