admin
প্রকাশিত: 4:21 PM, April 21, 2026
স্টাফ রিপোর্টার:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে এ অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এতে করে রবিশস্যসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
তিনি গতকাল সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১নং নিজপাট ইউনিয়নের ভুগলি খাল ও চারিকাটা ইউনিয়নের জাফরাং খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
মন্ত্রী বলেন, খালটি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ, হাঁস পালনসহ বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। খালের দুই পাশে ফলজ ও বনজ গাছ রোপণের আহŸান জানিয়ে তিনি বলেন, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন খালটি অবহেলিত থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। খনন কাজ সম্পন্ন হলে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং বন্যার ঝুঁকি কমবে। একই সঙ্গে দুই গ্রামের মানুষের যোগাযোগ সহজ করতে একটি সেতু বা কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
এসময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন এবং এলাকাবাসীকে এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার আহŸান জানান। তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগে এ ধরনের উন্নয়ন কর্মকাÐ টেকসই হবে।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মো: হাফিজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান মোল্লা, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জৈন্তাপুরে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও