admin

প্রকাশিত: 4:44 AM, April 22, 2026

কোম্পানীগঞ্জে মন্ত্রীর গাড়ি আটকে নারীদের বিক্ষোভ উচ্ছেদের আশঙ্কায় আহাজারি প্রস্তাবনা বাতিলের আশ্বাস আরিফের

কোম্পানীগঞ্জে মন্ত্রীর গাড়ি আটকে নারীদের বিক্ষোভ উচ্ছেদের আশঙ্কায় আহাজারি প্রস্তাবনা বাতিলের আশ্বাস আরিফের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গাড়ি বহর আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের টুকেরগাঁও জোড়া ব্রিজ সংলগ্ন ভাঙারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বসতভিটা ও ফসলি জমি উচ্ছেদের আশঙ্কায় কয়েকশ নারী এই বিক্ষোভে অংশ নেন।

জানা যায়, উপজেলার খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী কয়েকশ পরিবার স¤প্রতি উচ্ছেদ আতঙ্কে ভুগছেন।

মহাসড়কের পূর্ব পাশে একটি ট্রাক টার্মিনাল ও মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে প্রস্তাবিত ওই জমিতে লাল নিশান টানানোর পর স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী মঙ্গলবার ওই প্রস্তাবিত স্থান পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ নারীরা তার পথরোধ করেন। এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ নারীরা মন্ত্রী ভেবে ভুলবশত উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের পায়ে পড়ে নিজেদের দুর্দশার কথা জানান এবং মাথা গোঁজার ঠাঁই রক্ষার আকুতি জানান।

বিক্ষোভকারীদের আর্তনাদ শুনে তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে আসেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্থানীয় নারীদের অভাব-অভিযোগ ধৈর্য সহকারে শোনেন। মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, “জনগণকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে না।” তিনি তাৎক্ষণিকভাবে ওই প্রকল্পের প্রস্তাবনা পুনর্বিবেচনা ও বাতিলের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বিক্ষোভের আগে বিকেল সাড়ে ৫টার দিকে মন্ত্রী দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় সরবি খাল থেকে কাটাগাং পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি তেলিখাল ইউনিয়নে স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও