admin

প্রকাশিত: 11:18 AM, December 4, 2025

গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া: বদরুজ্জামান সেলিম

গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া: বদরুজ্জামান সেলিম

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, বেগম খালেদা জিয়া আজ শুধু একটি নাম নয়; একটি প্রতিষ্ঠান। একটি ইতিহাস। জাতির আশা-আকাঙ্খার একমাত্র নির্ভরযোগ্য ভরসার স্থল। জাতীয়তাবাদী শক্তির ঠিকানা। এখন তিনি দলমতনির্বিশেষে সবার নেতা। সবার গভীর শ্রদ্ধার পাত্র। জাতীয় মুরুব্বি, জাতির অভিভাবক। গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া।

তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে হযরত শাহপরাণ (রহ.) এলাকায় হযরত শাহ্ আব্দুল মতিন (রহ.) কদ্রিছ শাহ্’র কন্যা শাহ্ মাজার শরীফে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শিরনী বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, তার অসুস্থতায় দেশে এখন জাতীয় ঐক্য তৈরি হয়েছে। তিনি তার রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করে গেছেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন দেশ ও দেশের মানুষকে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুমান আহমেদ রাজু, মহানগর যুবদল নেতা মেরাজ আহমদ চৌধুরী, জৈন্তা উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ ফাহাদ, তারেক আহমদ, ৩৩ নং ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক উপদেষ্টা গৌছ উদ্দিন, বিএনপি নেতা তামহিদ তিশাদ সুমন, ৩৩নং ওয়ার্ড পাড়া কমিটির সভাপতি আব্দুল হাই জুনেল, বিএনপি নেতা খায়রুল ইসলাম, ছাত্রদলের নেতা তাওহীদুর রহমান ইমন, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আহমদ, যুবদল নেতা উসমান, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান, যুবদল নেতা মনছুর আহমদ, ছাত্রদল নেতা শেখ মাছুম আহমদ, যুবদল নেতা জাহেদ আহমদ।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে