admin

প্রকাশিত: 2:54 PM, April 22, 2026

আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল

আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল

আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রুত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এসময় তিনি নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে এ দেশে শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়া আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, এম এ কামাল বিল্লাহ এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লালিটা সিলওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর