admin
প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, চট্টগ্রামে আমাদের ভাইদের ওপর ছাত্রদল, যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদুভাইরা সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম করার চেষ্টা করতেছে। আপনারা সাবধান হয়ে যান। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে।
সিএনজি, মোটরসাইকেলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। এই ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য তারা এখন হল, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। ক্যাম্পাস যেভাবে চলতেছে, সুন্দর গতিতে চলতে দেন। আপনারা ছাত্ররাজনীতির গঠনমূলক কাজ পরিচালনা করেন। তখন ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। অন্যথায় আপনারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চান, ছাত্রশিবির তা হতে দিবে না।
গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাজু আরও বলেন, জুলাইকে পুঁজি করে তাদের নেতা দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, তারা এই জুলাই সনদকে গ্রহণ করে নাই। তারা জুলাইয়ের সকল সনদ বাতিল করে দিয়েছে। এই যে ব্যর্থতা, তারা মনে করছে জনগণ যেকোনো সময় দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনকে ঢাকার জন্য তারা কোনো কর্মসূচি না পেয়ে ছাত্র হত্যার কর্মসূচি নিয়েছে। আর কোনো ক্যাম্পাসে তাঁবেদারি চলবে না, ছাত্র হত্যা চলবে না।
ক্যাম্পাস যেভাবে পরিচালিত হয়েছে, ছাত্ররা যেভাবে ছাত্র সংসদ নির্বাচিত করেছে, সেই ছাত্র সংসদ প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবে। অন্যথায় কেউ কোনো সমস্যা তৈরি করলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান। এছাড়াও সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম