admin
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। ওই পরিত্যক্ত বাসায় হোসেন আহমদের ছেলে নিসাত আহমদের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী মাদকের আস্তানা গড়ে তুলেছে বলে জানা গেছে। সম্প্রতি সেখান থেকে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাসায় নিসাত আহমদ তার সহযোগীদের নিয়ে নিয়মিত মাদকের আসর বসাতেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী মেহেদী আহমদ মাদক সেবনরত অবস্থায় দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। শুধু তাই নয়, ভিডিওতে মেহেদী নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছেন যে, গত ৪ আগস্ট সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর রামদা হাতে হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত মেহেদী আহমদ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তিনি ২৩ নং ওয়ার্ডের সালেখ আহমদের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ রয়েছে, এই পুরো মাদক সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে মূল আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন ২৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ। স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ এই আস্তানার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবং মেহেদীর চাঞ্চল্যকর স্বীকারোক্তির ফলে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাটি ধামাচাপা দিতে জোর তৎপরতা শুরু করেছেন হোসেন আহমদ। তিনি বিষয়টি ‘মীমাংসা’ করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে হোসেন আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট
দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে
আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে
সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।