admin

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট ক্যাম্পাসে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি বাধা প্রদান করেন এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নেতিবাচক ভূমিকার কারণে তাকে স্বপদে বহাল রাখা শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।
ফয়জুর রহমান সিফাতের সভাপতিত্বে এবং ফারহান মাহাতাব রিফাতের পরিচালনায় অনুষ্ঠানে আন্দোলনের প্রেক্ষাপট ও দাবি উপস্থাপন করেন শিক্ষার্থী ইফাজ জামান। এ সময় ছাত্র আন্দোলনে অধ্যক্ষের বিতর্কিত ভূমিকার তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা অবিলম্বে তার অপসারণ এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী মিনহাজ ভূঁইয়া, রিফাত, ইমরান, আবির, সৈকত, মাহিন, সাব্বির, সৌরভ, জয়, আবু বক্কর, সাইফ, নাহিয়ান, ওয়াকিল, শান্ত, তানিম, জাবের, লিয়ান, হৃদয়, আফজাল, অয়নসহ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।