admin

প্রকাশিত: 7:07 AM, April 25, 2026

ইলিয়াসের এলাকায় আসছেন প্রধানমন্ত্রী

ইলিয়াসের এলাকায় আসছেন প্রধানমন্ত্রী

বিশ^নাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ। প্রবাসী জনপদ। এম ইলিয়াস আলীর নিজের এলাকা। বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা এখনো নিখোঁজ। ১৪ বছর ধরে তিনি নিজ এলাকায় অনুপস্থিত। এ আসনে এখন এমপি তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াসের কাছে আবেগময় স্থান ছিল নিজ এলাকা বিশ্বনাথ। এই বিশ্বনাথেই আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান। ২রা মে তিনি সিলেট সফর করবেন। প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন। তবে এদিন তিনি বিশ্বনাথে বাসিয়া খাল খননের কার্যক্রম উদ্বোধন করবেন। সিলেট নগরের কাছাকাছি এলাকা হিসেবে স্থান হিসেবে মাসুকগঞ্জ বাজারকেই পছন্দ করা হয়েছে।

এরইমধ্যে প্রশাসনের তরফ থেকে শুরু করা হয়েছে কার্যক্রম। গতকাল ওই এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। এর আগে পানি সম্পদ মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেছেন। ১৯৭৯ সালে বাসিয়া ও চড়চÐি খালের খনন কাজের উদ্বোধন করে গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিশ্বনাথের বুক চিরে বয়ে চলা বাসিয়া খালের গুরুত্ব অনেক। এটি কোথাও খরস্রোতা নদী, আবার কোথাও খালে পরিণত হয়েছে। কোথাও আবার অস্তিত্ব সংকটে। এক সময় এই নদী দিয়ে লঞ্চ ও ট্রলার চলাচল করতো। বিশ্বনাথের প্রায় দুই তৃতীয়াংশ এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এ নৌপথ। বাসিয়া এখন অনেক স্থানেই খালে পরিণত। এ খাল এখন বিশ্বনাথ সদরের মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে। ময়লা, আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া ছাড়াও কয়েকশ’ ব্যবসায়ী নদী দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে করে এখন সদর এলাকাতেই এটি খালে রূপ নিয়েছে। এ নিয়ে ক্ষোভেরও অন্ত নেই বিশ্বনাথের মানুষের। পৌর এলাকা হলেও যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমেই অস্তিত্ব হারানোর পথে রয়েছে বাসিয়া।

এটি খনন করা হলে পানির রিজার্ভ বাড়বে। এতে করে ওই এলাকার মানুষ শুষ্ক মৌসুমে বোরো ও রবিশস্য উৎপাদনের জন্য পানি পাবে।

এপ্রিলের প্রথমদিকে বাসিয়ার বিশ্বনাথ সদর অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় তার সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলমও উপস্থিত ছিলেন। বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়া জানিয়েছেন- বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান। সেটির পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খাল খননে বিশ্বনাথে আসবেন এটা আমাদের জন্য সৌভাগ্যের। দলের তরফ থেকেও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর