admin
প্রকাশিত: 4:47 AM, April 26, 2026
মো. নুরুল ইসলাম:
সিলেটের সদর উপজেলার ঐতিহ্যের প্রতীক ‘বাসিয়া খাল’ নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে। এক সময় এই খালের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই স্মৃতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দীর্ঘ সময় পর আবারও বাসিয়া খাল খনন প্রকল্পে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এই খনন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে ও উন্নয়নচিত্র পরিদর্শনে আগামী ২ মে সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসিয়া খাল এক সময় এই অঞ্চলের কৃষিকাজ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল। আশির দশকে খালটির গুরুত্ব অনুধাবন করে জিয়াউর রহমান নিজেই এখানে এসে খনন কাজের উদ্বোধন করেছিলেন, যা আজও স্থানীয় মানুষের স্মৃতিতে অম্লান। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ আর অযত্নে খালটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলে।
আগামী ২ মে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বাসিয়া খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেবে বলে আশা করা হচ্ছে।
সিলেট সদর উপজেলার বাসিন্দারা মনে করছেন, জিয়াউর রহমানের শুরু করা সেই কাজ তার ছেলের হাত ধরে পূর্ণতা পাওয়া হবে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি প্রকল্পের উদ্বোধন নয়, বরং সিলেটের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সফরকে ঘিরে সিলেটজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ও বাসিয়া খালের পুনর্জন্মের অপেক্ষায় এখন প্রহর গুনছেন সিলেটবাসী।
ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।
ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন
আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও
স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর