admin
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব। কাঁচা পাট রপ্তানির পরিবর্তে বহুমুখী পাটপণ্য ও ফিনিশড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাট খাতের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়। কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়।
এ লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। পণ্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনির্ভর এলাকা, যেখানে হাজার হাজার গার্মেন্টসসহ প্রায় তিন হাজার বিভিন্ন শিল্পকারখানা রয়েছে।
সা¤প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম। তিনি উদাহরণ টেনে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে। এতে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না। রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সা¤প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির ও অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এর আগে সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন করেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অন্যরা। সেখানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়।
তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। আগামীতে নতুন
বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহŸান জানান তিনি। এ সময় মন্ত্রী জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই বলেও জানান। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম