admin

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

প্রথমবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শনিবার ব্যস্ত সফরসূচি

প্রথমবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শনিবার ব্যস্ত সফরসূচি

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পুণ্যভ‚মি সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২ মে শনিবার তাঁর এই বর্ণাঢ্য সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সরকারি সফরসূচি প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।

সিলেটের উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে সফরের শুরুতেই প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা ১১টায় তিনি সুরমা তীরের ঐতিহাসিক চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক গৃহীত ‘নগরীর জলাবদ্ধতা নিরসন’ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহুল প্রতীক্ষিত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ক্রীড়া ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক দলীয় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

দিনভর ব্যস্ত সফর শেষে ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রিয় নেতার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম