admin
প্রকাশিত: 6:26 AM, April 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠানকে আরও জনমুখী ও সেবামুখী করে গড়ে তুলতে হবে।
গতকাল সোমবার সকালে নগরের নয়াসড়কের একটি হোটেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর ‘ফিডব্যাক অন লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন বা পৌরসভার কার্যক্রম জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনকল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, জনগণের সেবা প্রদান আমাদের দায়িত্ব হলেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যথাসময়ে কর পরিশোধ না হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি সবাইকে সময়মতো কর পরিশোধের আহŸান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অরুন চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর।
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিসিআরআরপি প্রকল্পের মাধ্যমে লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি) প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত এলপিপি প্রিপারেশন টিমের সদস্যরা খসড়া পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও