admin
প্রকাশিত: 9:24 AM, April 28, 2026
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে লবীব আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমানকে মনোনীত করা হয়।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদকে মনোনীত করা হয়েছে।
এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি ইমরান ইমন।
বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও