admin

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার:

সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “সিলেটে যোগদানের ২৪ ঘণ্টার মাথায় আমি প্রথম দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে এসেছি। এই প্রথম সিলেটে বিভাগীয় কমিশনার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি প্রত্যাশা করি, এখানকার মানুষ ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”

গত সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে আরও উল্লেখ করেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে ভাসিয়া নদী খননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নদী খনন কাজের উদ্বোধনসহ প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নিজের কর্মজীবন সম্পর্কে তিনি বলেন, দীর্ঘ সময় কৃষি মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি এখানে যোগদানের পূর্বে তিনি জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) শিহাব সারার অভীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ উজ্জামান ও মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খাঁন ও মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশীদ, সমাজসেবা কর্মকর্তা আয়শা আক্তার বৃষ্টি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ সংবাদ

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক