admin
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে মানুষের সামনে তুলে ধরাই সাংবাদিকতার প্রধান দায়িত্ব। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, আর সেই স্তম্ভের অন্যতম চালিকাশক্তি হচ্ছেন সাংবাদিক। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যার নাম মাল্টিমিডিয়া সাংবাদিকতা।
একসময় সাংবাদিকতা বলতে বোঝানো হতো সংবাদপত্রে প্রতিবেদন লেখা, রেডিওতে সংবাদ পাঠ কিংবা টেলিভিশনে সংবাদ প্রচার। কিন্তু এখন বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে সংবাদ পরিবেশন আরও দ্রæত, সহজ এবং বহুমাত্রিক হয়েছে। বর্তমানে একজন সাংবাদিক শুধু লিখিত প্রতিবেদন তৈরি করেই থেমে থাকন না; বরং ছবি, ভিডিও, অডিও, লাইভ স¤প্রচার, তথ্যচিত্র (ইনফোগ্রাফিক্স) এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংবাদ পরিবেশন করেন। এই বহুমুখী উপস্থাপনাকেই বলা হয় মাল্টিমিডিয়া সাংবাদিকতা।
মাল্টিমিডিয়া সাংবাদিকতা মূলত এমন একটি পদ্ধতি, যেখানে একই সংবাদ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়, যাতে পাঠক, দর্শক ও শ্রোতা সহজে এবং পূর্ণাঙ্গভাবে বিষয়টি বুঝতে পারেন। উদাহরণস্বরূপ, একটি সড়ক দুর্ঘটনার সংবাদে লিখিত প্রতিবেদন, ঘটনাস্থলের ভিডিওচিত্র, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আহতদের চিৎকার, মানচিত্র এবং পরিসংখ্যান একসঙ্গে প্রকাশ করা হলে তা মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
বর্তমান সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মানুষ এখন দ্রæত সময়ে সংক্ষিপ্ত অথচ নির্ভুল তথ্য জানতে আগ্রহী। ব্যস্ত জীবনে দীর্ঘ সংবাদ পড়ার চেয়ে অনেকেই ভিডিও বা গ্রাফিক্সের মাধ্যমে খবর জানতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে সংবাদমাধ্যমগুলোও ডিজিটাল প্ল্যাটফর্মকেন্দ্রিক হয়ে উঠছে। দেশের প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এখন অনলাইন সংস্করণে ভিডিও নিউজ, লাইভ আপডেট এবং ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশ করছে।
একজন দক্ষ মাল্টিমিডিয়া সাংবাদিকের জন্য শুধু লেখনী শক্তি যথেষ্ট নয়; পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতাও জরুরি। তাকে তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট লেখা এবং দ্রæত সংবাদ পরিবেশনের সক্ষমতা অর্জন করতে হয়। একই সঙ্গে সত্যতা যাচাই, নিরপেক্ষতা, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতা একজন সাংবাদিকের প্রধান গুণ হওয়া উচিত।
তবে এই অগ্রযাত্রায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। দ্রæত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় কখনো কখনো ভুল তথ্য প্রচারিত হয়, ভুয়া ছবি বা পুরোনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হয়। তাই প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা এখন সময়ের দাবি।
বাংলাদেশেও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ব্যাপক প্রসার ঘটেছে। তরুণ প্রজন্ম এই খাতে আগ্রহী হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন মিডিয়া হাউস এখন ডিজিটাল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক।
পরিশেষে বলা যায়, সাংবাদিকতা মানুষের কণ্ঠস্বর, আর মাল্টিমিডিয়া সাংবাদিকতা সেই কণ্ঠকে আরও শক্তিশালী, দ্রæত এবং প্রভাবশালী করেছে। প্রযুক্তিনির্ভর এই যুগে সংবাদ পরিবেশনের ভবিষ্যৎ অনেকটাই মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর নির্ভরশীল। তাই সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।-লেখক: সাংবাদিক ও সমাজকর্মী।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক