admin

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম:

আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বইছে আনন্দের জোয়ার, চলছে শেষ মুহূর্তের বর্ণাঢ্য প্রস্তুতি। এই সফরে সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রী তিনটি বড় ‘চমক’ নিয়ে আসছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো দেশব্যাপী আলোচিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। সিলেটের ঐতিহাসিক জেলা স্টেডিয়াম থেকে এই যাত্রার সূচনা হবে। মাঠ পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়া পাইপলাইন সমৃদ্ধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

সিলেটের জেলা স্টেডিয়ামে এই উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারিতে মূলত স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করবে। এছাড়া জেলা প্রশাসন ও বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রী চাইলে এটি ঢাকা থেকেও উদ্বোধন করতে পারতেন, কিন্তু সিলেটের প্রতি গুরুত্ব দিয়ে তিনি এখান থেকেই এই মহতী কার্যক্রমের সূচনা করছেন।

সফরকালে প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তত্ত¡াবধানে বাস্তবায়িত হতে যাওয়া ৪৬০০ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। নগরের ঐতিহাসিক চাঁদনী ঘাটের সিঁড়ির সামনে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর আগমনে আমরা উচ্ছ¡সিত। এই বিশাল বাজেটের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেট নগরের চেহারাই বদলে যাবে।”

উদ্বোধনের পর নগর ভবনের সামনে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সিলেটের বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে প্রধানমন্ত্রী ২১ কিলোমিটার দীর্ঘ বাসিয়া খালের খনন কাজের উদ্বোধন করবেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স¤প্রতি খালটি পরিদর্শন করে জানিয়েছেন, এই খনন কাজ সম্পন্ন হলে প্রায় ১ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং ওই অঞ্চলের খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলের দিকে নগরের শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র প্রায় ৩৫০ জন নেতাকর্মীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। পুরো সিলেট নগরী এখন তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।


সর্বশেষ সংবাদ

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ