admin
প্রকাশিত: 5:31 PM, October 5, 2026
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী
স্টাফ রিপোর্টার:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সিলেটের সার্বিক ও পরিকল্পিত উন্নয়নে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দেশের বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখার পাশাপাশি একটি আধুনিক ও মডেল সিলেট গঠনে সিউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
গতকাল রবিবার সিউকের সম্মেলন কক্ষে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কয়েস লোদী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, “নগরীর যানজট নিরসন, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সিউক বদ্ধপরিকর। এসব জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে সমাজের সকল স্তরের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “সিলেটের কাক্সিক্ষত উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় সিউকের যেকোনো গ্রহণযোগ্য ও ইতিবাচক উদ্যোগে মুক্তিযোদ্ধা দল সর্বদা পাশে থাকবে।” একই সঙ্গে তাঁরা সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সিউক চেয়ারম্যানের কাছে তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হাদ বক্স রাকু, খালিদুর রহমান সাঈদ, তছির আলী, জাহেদ আহমদ বাবু, সাইদুল ইসলাম হৃদয়, স্বপন আহমদ, মোস্তাক আহমদ এবং দপ্তর সম্পাদক সাঈদ রাব্বানী সজুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,
বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।