admin

প্রকাশিত: 4:56 PM, October 5, 2026

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক
  • বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক
  • সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা

স্টাফ রিপোর্টার:

কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন ডা. ওরাকাতুল জান্নাত। সাধারণ একজন চিকিৎসক ও ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রকাশ করলেও, সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া এক অনাকাক্সিক্ষত ঘটনা ও তার প্রতিবাদের ধরন দেখে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিমানবন্দরে হঠাৎ রাজনৈতিক নেত্রীর মতো হাত উঁচিয়ে তার দেওয়া বক্তব্য ও প্রতিবাদের অস্বাভাবিক ভাষা নিয়ে সর্বমহলে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
ডা. ওরাকাতুল জান্নাতের এই রাজনৈতিক পরিচয় এতদিন সাধারণ ভক্ত ও অনুসারীদের কাছে অজানা ছিল। অনুসন্ধানে জানা যায়, তার পরিবার প্রত্যক্ষভাবে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। তার বাবা অধ্যাপক আব্দুল হান্নান সিলেট জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। তার মা মাহফুজা হান্নান জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। এমনকি তার স্বামীও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এত বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও এতদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পরিচয় গোপন রেখে তিনি আসলে কী অর্জন করতে চেয়েছেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে।
বাংলাদেশের বিমানবন্দরগুলোতে অব্যবস্থাপনা বা অনিয়মের বিষয়টি নতুন কিছু নয়, আশির দশক থেকেই এটি একটি নিত্যনৈমিত্তিক বিষয় হিসেবে আলোচিত হয়ে আসছে। তবে সম্প্রতি ওসমানী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়মের অজুহাতে ডা. ওরাকাতুল জান্নাত যেভাবে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন, তাকে অনেকেই অশোভন ও অস্বাভাবিক বলে মনে করছেন। অতীতে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী আমল কিংবা এর পরবর্তী সময়ে বিমানবন্দর অব্যবস্থাপনা নিয়ে তাকে কখনোই সোচ্চার হতে বা কোনো ভিডিও বানাতে দেখা যায়নি। হঠাৎ করে এই সময়ে এসে অশালীন কায়দায় প্রতিবাদের পথ বেছে নেওয়ার ফলে তার বিগত দিনের অর্জন ও শালীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ডাক্তারি সার্টিফিকেটের সততা নিয়ে প্রশ্ন তুলছেন এবং আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছেন।
সম্প্রতি যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) কর্তৃক পরিচালিত নিরীক্ষায় বাংলাদেশের বিমানবন্দরগুলোর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ নম্বর পেয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
যেখানে ওসমানী বিমানবন্দর সেবার মান বাড়াতে সক্ষম হয়েছে, সেখানে ডা. ওরাকাতুল জান্নাতের এই পরিকল্পিত নেতিবাচক প্রচারণাকে বিএনপি বা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কনটেন্ট ক্রিয়েশনের মোড়কে তিনি মূলত কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন কি না, তা এখন বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : কাইয়ুম চৌধুরী

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা জোরদারের আহ্বান

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা জোরদারের আহ্বান

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।