admin
প্রকাশিত: 3:13 PM, May 3, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলাকে সংযোগকারী আর্মিদিং নদীর ওপর নির্মাণাধীন ব্রিজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা ব্যয়ের এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং কারিগরি ত্রæটির কারণে কাজ শেষ হওয়ার আগেই কাঠামোর একাংশ দেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এতে সরকারি অর্থের অপচয়সহ জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের আতাফুর গ্রামের সংযোগস্থলে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাসের তত্ত¡াবধানে চলা এই কাজে সিডিউল অনুযায়ী মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়নি।
নির্মাণকাজ চলাকালীনই ব্রিজের মাঝখানের একটি অংশ দেবে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া ওসমানীনগর অংশের সংযোগস্থলে নরম মাটির ওপর অপরিকল্পিতভাবে কাজ করায় ইতোমধ্যে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, প্রকৌশলগত ত্রæটি ও যথাযথ পাইলিং না করায় ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
নদীর ওপর পর্যাপ্ত উচ্চতা না রেখে ব্রিজটি নির্মাণ করায় নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে এলাকার কৃষক ও মৎস্যজীবীরা নদীপথ ব্যবহারে বাধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ছনু মিয়াসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রহস্যজনক ভ‚মিকার কারণেই ঠিকাদার নি¤œমানের কাজ করার সাহস পেয়েছে। কোটি টাকার প্রজেক্ট এভাবে নয়ছয় হতে দেওয়া যায় না।”
অনিয়মের বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রকল্পের সঠিক ব্যয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে কাজের মান সঠিক রয়েছে বলে দাবি করে তিনি অনেকটা দায় এড়ানোর চেষ্টা করেন।
ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল দ্রæত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে অভিজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে ব্রিজের বর্তমান অবস্থা পরীক্ষা করে পুনরায় টেকসই সংস্কারের দাবি তুলেছেন তারা।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো