admin

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

সিলেটে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য মজুরি ৮ ঘন্টা কাজের নিশ্চয়তা বিধানে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিন, এই শ্লোগানে খানাদানা বেতনসহ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩) উদ্যোগে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। আজ শুক্রবার (১লা-মে ) সকালে নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে এক বর্ণাঢ্য র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তালতলাস্থ কার্যালয় পয়েন্টে হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায় এসময় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার আহবায়ক নজুরুল ইসলাম কমবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখা যুগ্ন আহবায়ক মিনহাজ আহমদ।

এসময় আরোও বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন,শাহপরান থানা কমিটির সভাপতি মো: ছলিম মিয়া,দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: সিরাজ মিয়া, শাহপরান থানা পঞ্চিম অঞ্চল কমিটির সভাপতি মো: আব্দুল রাজ্জাক,সাধারণ সম্পাদকমো: সাব্বির আহমদ, মহানগর কমিটির সহ সভাপতি মো: শিরিন মিয়া, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুর রশিদ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমি উল্লিাহ আলামিন, শাহপরান থানা পুর্বঅঞ্চল কমিটির সহ সভাপতি মো: একরাম হোসেন, আরোও উপস্থিত ছিলেন শ্রমকি নেতা মো: আকিল হোসেন, মো: রায়হান আহমদ, মোঃ মহিবুর রহমান, মোঃ সাদেক মিয়া, মোঃ সাদেক আহমদ, মোঃ শিরিন মিয়া, মোঃ ফয়জুল নুর,মহিলা কমিটির সভাপতি মোছাঃ লিলি বেগম,সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, মহিলা কমিটির নেত্রী শিউলি বেগমসহ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবী ও মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জিবীত হয়ে ইস্পাত কঠিন শপথ নিন। নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মেহনতী মানুষের হাতে ক্ষমতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দালন গড়ে তুলুন। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসুন জনগণের সরকার-সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক আন্দোলনকে শামিল করি। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানব মুক্তির পথ। মে দিবস অমর হোক।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

স্টাফ রিপোর্টার: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

সিলেটে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায়

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে : এসএমপি কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ