admin
প্রকাশিত: 4:14 PM, November 22, 2026
রাজা জি. সি হাই স্কুল ১৯৯০ সনের এস.এস.সি ব্যাচ’র প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলের হলরুমে বন্ধুদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সিলেট জালালাবাদ সমিতির ভাইস প্রেসিডেন্ট, বেলজিয়াম বি হ্যাপি গ্রুপের উপদেষ্টা ও বেলজিয়াম বিএনপির ভাইস-প্রেসিডেন্ট হেলাল আহমদ ও এস.এস.সি ১৯৯০ ব্যাচ, রাজা জি. সি হাই স্কুল’র আয়োজনে এতে বক্তব্য রাখেন- রাজা জি. সি হাই স্কুল’র এস.এস.সি ১৯৯০ ব্যাচ’র প্রাক্তন ছাত্ররা। নেচে-গেয়ে প্রায় ৫৫ জন প্রাক্তন ছাত্র পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠানটি উদযাপন করেন। এসময় বন্ধুদের এক মিলন মেলায় অনুষ্ঠানটি পরিপূর্ণতা পায়।
‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের প্রাক্তন ছাত্ররা তাদের ফেলা আসা দিনগুলোর কথা স্মরণচারণ করে বলেন- আজকের এই সুন্দর দিনে তোমাদের সবাইকে কাছে পেয়ে সত্যিই মনটা আমাদের ভরে গেছে। সময়ের স্রোতে আমরা অনেকেই ব্যস্ত হয়ে পড়েছি, কেউ নিজ জেলায়, কেউবা দেশের বাইরে। তবুও বন্ধুত্বের টানে আজ আমরা এক ছাদের নিচেÑএকই প্রাণে, একই আনন্দে। স্কুল জীবনের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়লেই আজও চোখে ভেসে ওঠে ক্লাসরুমের দুষ্টুমি, পরীক্ষার আগের রাতের টেনশন, আর প্রিয় শিক্ষকদের স্নেহময় শাসন। আজ হয়তো আমাদের চুলে পাক ধরেছে, দায়িত্ব বেড়েছে, কিন্তু মনের ভেতর সেই পুরোনো কিশোর-কিশোরী বন্ধুটিই বেঁচে আছে।
যে বন্ধুরা আজ নানা কারণে আসতে পারেনি, তাদেরও আমরা মিস করছি। আর যে বন্ধুরা আজ না ফেরার দেশে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আজকের এই মিলন মেলা শুধু আড্ডা আর স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। আমরা যেন একে অপরের সুখ-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকতে পারিÑএই হোক আমাদের অঙ্গীকার।
আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বন্ধুত্বের এই বাঁধন অটুট থাকুক আজীবন। বিজ্ঞপ্তি।
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি
রাজা জি. সি হাই স্কুল ১৯৯০ সনের এস.এস.সি ব্যাচ’র প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ