admin
প্রকাশিত: 1:16 PM, May 4, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে নগরীর বন্দরবাজার ও লালদিঘীরপাড় এলাকার ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে।
দেশি কার্পেটে তুরস্ক, ইন্দোনেশিয়া ও বেলজিয়ামের ভুয়া স্টিকার লাগিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে তিনি এখন শতকোটি টাকার মালিক।
অনুসন্ধানে জানা গেছে, জুয়েল আহমদের মালিকানাধীন ‘আল মদিনা বস্ত্র বিতান’ ও ‘আল মদিনা কার্পেট হাউজ’ এই জালিয়াতির মূল কেন্দ্র। ফরিদপুরের ‘মামুন গ্রæপ’-এর আর.এম কার্পেট লিমিটেড থেকে প্রতি গজ ১৮০০ টাকায় কেনা দেশি ‘ক্রিস্টাল কোয়ালিটি’ কার্পেটে তিনি কৌশলে তুরস্কের ‘আল-রিহা’ ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দেন। পরবর্তীতে সেই একই কার্পেট তুর্কি পণ্য হিসেবে মসজিদ কর্তৃপক্ষের কাছে ৩২০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করেন।
দেশি কার্পেটের আসল ট্যাগ সরিয়ে বিদেশি লোগো সংবলিত নকল স্টিকার ও কিউআর কোড বসানো। প্যাকেজিং পরিবর্তন করে বিদেশি আমদানিকারকের ভুয়া নাম ব্যবহার। প্রশাসনের চোখ ফাঁকি দিতে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট।
এক সময় সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় রিকশার গ্যারেজ চালাতেন জুয়েল আহমদ। কিন্তু কার্পেট জালিয়াতি শুরু করার পর মাত্র কয়েক বছরে তিনি কয়েকশ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার সম্পদের খতিয়ানে রয়েছে লালদিঘীরপাড়ে বিশাল শোরুম, মহাজনপট্টিতে ৩ তলা গোডাউন, লাখাউড়া বিমানবন্দর রোডে ১২ বিঘা জমি এবং ঢাকার মাওয়া রোডে ৪০ শতক জায়গা। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিলেটের ব্যবসায়ীরা এই জালিয়াতির বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণ-স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়দের মতে, পবিত্র মসজিদ ও মাদ্রাসার অর্থে কেনা কার্পেট নিয়ে এমন জালিয়াতি শুধু অপরাধ নয়, চরম ধর্মীয় অবমাননা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই ধরণের জালিয়াতি দÐবিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক অপরাধ।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো