admin
প্রকাশিত: 3:04 PM, May 4, 2026
সহিদুর রহমান, বিয়ানীবাজার:
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে অসম্পূর্ণ ৭ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ। মাঝপথে কাজ আটকে থাকায় কয়েক বছর ধরে কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত করতে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তোমাদের লেখাপড়া চালিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, পর্ষদ প্রধান প্রশান্ত কুমার মৃধা, শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
দীর্ঘ কয়েক বছর ভবনটির কাজ বন্ধ থাকায় শ্রেণিকক্ষ সংকটে ভুগছিলেন সাধারণ শিক্ষার্থীরা। নতুন করে কাজ শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রæততম সময়ের মধ্যে কাজ শেষ হলে কলেজের অবকাঠামোগত সংকট পুরোপুরি দূর হবে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো