admin

প্রকাশিত: 4:37 AM, May 5, 2026

কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন

কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন
  • দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার:

সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের তালাবদ্ধ দোকানগুলো অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে গত ২৬ মার্চ থেকে বেআইনিভাবে মার্কেটের সাতটি দোকান তালাবদ্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে দোকানগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অবিলম্বে এই দোকানগুলো খুলে দিয়ে ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার আহŸান জানান তারা। অন্যথায়, সিলেটের সকল স্তরের ব্যবসায়ীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, হাসান মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ রইস আলী, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ।

এছাড়াও দরগা বাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, শুকরিয়া মার্কেট, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিসহ নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন। বিশাল এই কর্মসূচিতে সিলেট মহানগরীর প্রায় সকল মার্কেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,