admin

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

মাদক চোরা কারবারিদের স্বর্গরাজ্য সিলেটের জৈন্তাপুর

মাদক চোরা কারবারিদের স্বর্গরাজ্য সিলেটের জৈন্তাপুর

খলিলুর রহমান:

সাইজে ছোট,ওজনে কম ও দামে বেশি ভারতীয় চোরাই পণ্যের অন্যতম হচ্ছে মাদক। এই মাদক চোরাচালানের স্বর্গরাজ্য সিলেটের জৈন্তাপুর। এই উপজেলার সাথে রয়েছে ভারতের মেঘালয়া রাজ্যের পূরোপূরি স্থল সীমান্ত ও সীমান্তঘেষা ঘন মানব বসতি।

তাই হাত বাড়ালেই সহজে মিলে ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট। প্রায় প্রতিদিনই এই উপজের উপর দিয়ে কচুরিপানার মত ধেয়ে আসে মাদকের চোরা চোরাচালান। চালানগুলোর মাল স্থানীয় বাজারে কেনা-বেচার পাশাপাশি অন্যত্রও সরবরাহ হয়ে থাকে।

মাদকদ্রব্য বহনে পেঁয়াজ চিনি বা গরুর মত বড় যানবাহন ব্যবহার করতে হয় না চোরা কারবারিদের। কখনো কাধে কর, ভার বহে, কখনো সিএনজি অটো রিকশা ও টমটমের মাধ্যমে পাচার হয়ে থাকে এসব।মাদক। আর এ মাদক চলে আসে সিলেট নগরসহ জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে প্রায়ই চলে মাদকের জমজমাট কারবার। তাই জৈন্তাপুর উপজেলার এমন কোনো গ্রাম ও বাজার নেই,যেখানে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নেই। এক শ্রণির লোকজন লাইনম্যান সেজে মাদক চোরাকারবারিদের কাছ থেকে পুলিশ ও বিজিবির নামে বখরা আদায় করছে। যাদের মধ্যে সাংবাদিক নামধারী কিছু লোকও রয়েছে।

জৈন্তাপুর উপজেলা মাদক চোরাকারবারিদের স্বর্গ হওয়ায় এ উপজেলায় মাদকবিরোধী অভিযানও তুলনামূলক হারে বেশি। বিজিবি পুলিশ ও র‌্যাব প্রায়ই এ উপজেলা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। গত ডিসেম্বর সেনাবাহিনী অভিযান চালিয়ে জৈন্তাপু গ্যাসফিল্ড এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ নগরীর বাদমবাগিচার মানিক মিয়াকে আটক করে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।

গত ৩১ অক্টোবর র‌্যাবের অভিযান পরিচালনা করে ৬১ বোতল ফেন্সিডিল ও ৪৬ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো নগেশপাত্র,আনোয়ার হোসেন ও কুশপাত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এর আগে ২৯ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী তামাবিল কদমখাল থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় চোরাকারবারি পালিয়ে যায়। গত ১৩ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী ২০০ বোতল ফেনসিডিলসহ মকবুল হোসেন নামের এক মাদক চোরাকারবারিক গ্রেফতার করে। গত ৪ অক্টোবর উপজেলার ফরফরা গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার হলো দেলোয়ার ও নাহিদ।

গত ২৮ মে ৫৫১ বোতল ভারতীয় এলকোডাইল সিরাপ মদসহ আনোয়ার ও আব্দুল কাদের নামের দুইজনেক গ্রেফতার করে। এর আগে ২৩ মে উপজেলার উৎলারপার থেকে ৯৬ বোতল ভারতীয় মদসহ র‌্যাব শাহীন আহমদ নামের এক মাদক চোরাচালানীকে গ্রেফতার করে। এ সব অভিযানে জৈন্তাপর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গণী মাদকবিরোধী এসব অভিযান ও মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে