admin

প্রকাশিত: 7:57 AM, May 6, 2026

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি : নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক চক্র

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি : নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক চক্র

স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (এসএফএফএল) থেকে উৎপাদিত কেমিক্যাল ‘তরল অ্যামোনিয়া’ সংগ্রহে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অনুমোদিত ডিলাররা। স্থানীয় প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদে একটি অসাধু চক্রের বাধার মুখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলাররা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। সময়মতো পণ্য না পাওয়ায় ডিলারদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী ডিলারদের অভিযোগ, কারখানা থেকে বরাদ্দকৃত তরল অ্যামোনিয়া খালাস করতে গিয়ে তারা নিয়মতান্ত্রিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। ডিও (ডেলিভারি অর্ডার) জমা দেওয়ার পরও ট্রাক কারখানার গেটে দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে। বিশেষ করে ট্রাক লোডিং এবং গেট পাস ইস্যু করার ক্ষেত্রে একটি চক্র কৃত্রিম জট তৈরি করে ডিলারদের জিম্মি করে রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার আক্ষেপ করে বলেন, “বৈধভাবে ডিও পাওয়ার পরও আমরা মালামাল লোড করতে পারছি না। গেটে সিরিয়ালের নামে অহেতুক দেরি করানো হচ্ছে। একেকটি ট্রাক দাঁড়িয়ে থাকায় প্রতিদিনের জন্য অতিরিক্ত খোরাকি ও ট্রাক ভাড়া গুনতে হচ্ছে। আমরা রীতিমতো অসহায় হয়ে পড়েছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি নির্দিষ্ট প্রভাবশালী মহল কারখানার লোডিং ও সরবরাহ প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। সাধারণ ডিলাররা এই চক্রের অনৈতিক দাবি না মানলে তাদের সিরিয়াল পেছনে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ডিলারদের সরাসরি হুমকি-ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে। মূলত বিসিআইসি লাইসেন্সধারী প্রকৃত ডিলারদের কোণঠাসা করে একটি কুচক্রী মহল এই লাভজনক খাতের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে।
ইউরিয়া সারের ‘বাই-প্রোডাক্ট’ হিসেবে উৎপাদিত এই গ্যাসকে উচ্চ চাপে তরল করে সিলিন্ডারজাত করা হয়। এই তরল অ্যামোনিয়া মূলত: বরফ কল, কোল্ড স্টোরেজ, স্টিল মিল ও ডাইং ফ্যাক্টরি এসব শিল্পে অত্যাবশ্যকীয় কেমিক্যাল হিসেবে এটি ব্যবহৃত হয়। সরবরাহ ব্যাহত হওয়ায় এসব গুরুত্বপূর্ণ শিল্প খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) সুলেমান আহমদ জানান, সাময়িক কিছু সমস্যার কারণে গ্যাস ডেলিভারি কিছুটা কম হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও মাঠ পর্যায়ের চিত্র এখনো উদ্বেগজনক বলে দাবি ডিলারদের।

বর্তমানে কারখানা এলাকায় ডিলারদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ডিলাররা এই অরাজকতা বন্ধে বিসিআইসি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে সমাহিত করা হলো দুই প্রবাসীর মরদেহ

কানাইঘাটে সমাহিত করা হলো দুই প্রবাসীর মরদেহ

স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের

শৈশবের বিদ্যাপীঠে চার দশক পর সভাপতির দায়িত্বে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া জুয়েল

শৈশবের বিদ্যাপীঠে চার দশক পর সভাপতির দায়িত্বে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া জুয়েল

স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক

ঢাকায় জাতীয় কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রী তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না

ঢাকায় জাতীয় কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রী তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না

স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

চট্টগ্রামে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির অভিনন্দন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে