admin

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
  • সিলেট থেকে শীর্ষ নেতারা ঢাকায়
  • দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা

মো. নুরুল ইসলাম:

সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে চাঙ্গা থাকা দলটির মাঠ পর্যায়ের রাজনীতিতে গত কয়েক মাসে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে শীর্ষ নেতাদের বড় অংশ এমপি-মন্ত্রী হওয়ায় এবং বেশির ভাগ অঙ্গসংগঠন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলায় চেইন অব কমান্ডে কিছুটা ছন্দপতন ঘটেছে। এই প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল ও রাজপথের সাংগঠনিক শক্তি বাড়াতে আজ শনিবার তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সভায় তিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ‘সুপার ফাইভ’ নেতা ছাড়াও সারাদেশের জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন জেলা বিএনপির শীর্ষ নেতারাও।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে পারে। যুবদলের বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাকি থাকলেও শীঘ্রই ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জোর গুঞ্জন রয়েছে। তারেক রহমান মূলত তৃণমূল নেতাদের সরাসরি মতামত শুনেই আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করতে চান। বিশেষ করে ৫ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের বিতর্কিত কর্মকাÐে জড়িতদের নতুন কমিটিতে স্থান না দেওয়ার কঠোর বার্তা রয়েছে হাইকমান্ডের।

এই মতবিনিময় সভায় যোগ দিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় যোগ দিচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুলী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সাধারণ সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহসদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত থাকবেন। নেতাকর্মীরা আশা করছেন, সভা শেষে কেন্দ্রের বিশেষ নির্দেশনা নিয়ে তারা সিলেটে ফিরবেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, “সংগঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, আমরা তার ওপর পূর্ণ আস্থাশীল।”
সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি এবং বর্তমানের নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। রাজপথে বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে এবং দলের ভেতরকার জড়তা কাটাতে ঢাকার দুই মহানগরসহ দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে হাইকমান্ড।

নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে রাজপথের আন্দোলনে সক্রিয়তা, বিগত সময়ে হামলা-মামলার শিকার হওয়া এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রধান মানদÐ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্রমতে, আজকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের পর্যবেক্ষণ শুনবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম