admin

প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

সদরে নিখোঁজ শিশুর মরদেহ দুইদিন পর উদ্ধার

সদরে নিখোঁজ শিশুর মরদেহ দুইদিন পর উদ্ধার

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার নামে চারবছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু ফাহিমার বাবা রাইসুল হক জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

শামছুল আলম সাওন: সিলেট জেলার বিভিন্ন এলাকায় গত সপ্তাহজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি স্থানীয় শাকসবজির

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনজুম আহমদ মাহদির (১৫) মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ